পাথরের পোকা | সুপর্ণা মণ্ডল
পাথরের পোকা সুপর্ণা মণ্ডল গাছটা মাটি হয়ে গেছে আর মাটিটা হয়ে গেছে ঘাস পাথরটা উলটে দাও দেখবে পাথরের নীচেও পোকামাকড়ের বাস মাঠেঘাটে পড়ে থাকতে দেখবে শতচ্ছিন্ন কত জামা তার মধ্যে একটা দুটো কুড়িয়ে নেবে পাগল আর তাই গায়ে দিয়ে পড়ে থাকবে সেও মাঠেঘাটে মাটি হয়ে গাছ হয়ে পাথরের পোকা হয়ে হয়ে।