যখন হারিয়ে যাই | সুপর্ণা মণ্ডল
যখন হারিয়ে যাই সুপর্ণা মণ্ডল যখনই হারিয়ে যাই একটা এবড়োখেবড়ো দাঁতঅলা ভয়ংকর লোক কোথা থেকে হাজির হয় সামনে কোঁচকানো চামড়া, পিঠে কুঁজ হ্যারি পটার সিরিজের একটা চরিত্রের মত অবিকল সে বলে ‘হারিয়ে গেছো? কোথায় যাবে?’ সে আমাকে রাস্তা দেখিয়ে দেয় কিন্তু আমি সেই পথে যাই না কারণ আমি জানি ও পথে গেলেই সমূহ বিপদ এখন বুঝি সে হয়তো ঠিক পথটাই দেখিয়েছিল।