শিল্পকলা কাকে বলে | রঘুবীর সহায়
শিল্পকলা কাকে বলে রঘুবীর সহায় অনুবাদ: সুপর্ণা মণ্ডল একটা শরীর কতটা দুঃখ ধারণ করতে পারে? সেই শরীর যার ভিতর জুড়ে শুধু শরীরের ভাঙন মনের কত ক্রমাগত কুন্ঠার অর্থ বুঝে তাদের দ্বারা অর্থবান হওয়া সম্ভব? অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার কথা তুমি ব'লো না অদ্বিতীয় মানুষরাই শুধু এমন হতে পারে অদ্বিতীয় মানে যারা চার বেলা আনন্দে মেতে থাকে কেবল কখনও চমকে উঠে নিজেদের কুয়ো থেকে বাইরে মুখ বাড়িয়ে একটু দেখে নেয় সেই কুয়ো যাকে আমরা মিনার বলে থাকি সব ব্যক্তি জন্ম থেকেই অদ্বিতীয় হয় কিন্তু জন্মের পর জীবনে কত জনের কাছ থেকে এই অদ্বিতীয় হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয় আর অদ্বিতীয় তাদেরকেই বলা হয় যারা জনজীবন থেকে অজ্ঞাত থেকেই সুরক্ষিত থাকে প্রত্যেক মানুষই অদ্বিতীয় আর তার অদ্বিতীয় হওয়ার অধিকার কেড়ে নিয়ে যারা নিজেদের অদ্বিতীয় বলে তাদের রচনা হোক বা তাদের ভাবনা দুঃখের রসভরা চাটনিতে মাখিয়ে যা পরিবেশন করা হয় তাকেই শিল্পকলা বলে! এই দেহ মন আত্মা ছাড়া শিল্প কী বাকি থাকল সমাজ যাকে আমরা জেনে বুঝে অন্যদের বলি, তারা আমাদের বলে যারা প্রত্যেক দিন চাকায় পেষাই করা দ...