পোস্টগুলি

পাথরের পোকা | সুপর্ণা মণ্ডল

ছবি
  পাথরের পোকা  সুপর্ণা মণ্ডল গাছটা মাটি হয়ে গেছে আর মাটিটা হয়ে গেছে ঘাস পাথরটা উলটে দাও দেখবে পাথরের নীচেও পোকামাকড়ের বাস মাঠেঘাটে পড়ে থাকতে দেখবে শতচ্ছিন্ন কত জামা তার মধ্যে একটা দুটো কুড়িয়ে নেবে পাগল আর তাই গায়ে দিয়ে পড়ে থাকবে সেও মাঠেঘাটে মাটি হয়ে গাছ হয়ে পাথরের পোকা হয়ে হয়ে।

রোদের ইতিকথা | রঘুবীর সহায়

ছবি
রোদের ইতিকথা  রঘুবীর সহায়  অনুবাদ: সুপর্ণা মণ্ডল  এখানে এই পার্কে বসে কি করছ এই বয়সে তো তোমার কোন চেয়ারে বসে বসে কলম পেষার কথা। একটা সই বা একটা দীর্ঘায়িত সমালোচনার তফাত কি দুজনে পরস্পর মিলে যায় শেষ অব্দি।  এই কবিতাটা সেই গতানুগতিক শৈলীতে কেন লিখতে শুরু করলে বহমান গদ্যের পঙক্তিতে: অতীতে কেউ নিশ্চয় এটা করে দেখেছে কিন্তু এরা নতুন কারণ আমি এদের প্রথমবার লিখছি: আর হয় কি করে পঙক্তির শুরুতে এসে গেল এটা আমি প্রথমবার নিশ্চিতভাবে জানতে পারছি এই পারছি তো শেষে এল(হয়ও ছিল) দেখো ব্যাপারটা এমন যে আমি নতুন করে জানছি নিজেকে আর সবাইকে কিন্তু এবার যেন মনে থাকে কোন ছন্দ চাই না ওরা সব পাখিদের ছন্দহীন কলতানকে নষ্ট করে ফেলবে আর এই সবুজ বল্কলযুক্ত বৃক্ষ এই এত খোলামেলা পরিবেশ তো আগেই চেনা ছিল এতটা আকাশ আর অবকাশ এখনও অবশিষ্ট আছে(আবার সেই ছন্দ!) এই পৃথিবীতে যেখানে শোষণের ইতিহাসে স্থির হয়ে বসার পরিবর্তে এক জায়গায় সোজা হেঁটে চলেছি এখন উঠে পড়েও চলব শুধু অতীতে নয় যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে গিয়েছিলাম ভবিষ্যতেও যাবো এখান থেকে ওখানে যতদূর শরণ থাক কিন্তু যা করছি তা পলায়ন নয় খোলা ...

মানুষ-মাছ যুদ্ধ | রঘুবীর সহায়

ছবি
রঘুবীর সহায় মানুষ-মাছ যুদ্ধ রঘুবীর সহায় যে মাছগুলি মিষ্টি জলে থাকে আমরা তাদের সমুদ্রে ছেড়ে দিচ্ছি কারণ মিষ্টি জলের মাছ বিক্রি হয় কারণ আমরা সমুদ্র থেকে মাছ ধরি কারণ আমাদের নৌকোগুলো বিরাট নদীতে আঁটে না আমরা মাছ ধরি কারণ আমরা ওদের কৌটোয় বন্ধ করে বিক্রি করব কৌটোবন্দি মাছ আমাদের প্রজাতন্ত্রের প্রতীক তাজা মাছের পরিবর্তে সবার জন্য সহজলভ্য আমরা বিজ্ঞানকে জিতে নিয়েছি মাছকে কৌটোবন্দি করার জন্য ওই মাছগুলিকে মিষ্টি জলে থাকতে না দেওয়ার উপায় উদ্ভাবন করা হচ্ছে কিন্তু বিজ্ঞান আমাদের যে পরিসংখ্যান দেয় তা বলে যে মাছেদের সমুদ্র থেকে ফিরে মিষ্টি জলে যাওয়ার অদম্য ইচ্ছা থাকে। আমরা মাছের প্রজাতি তাগড়াই করছি যাতে তা স্বাদু হয় আর দামিও হয় মাছ তাগড়াই হচ্ছে আর মিষ্টি জলে  ফেরার শক্তিতে তড়পে উঠছে আমরা বিজ্ঞানের সাহায্যে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাদের মাছগুলি সমুদ্রে ফেলার পরে এত তাড়াতাড়ি ওদের মেরে ফেলতে হবে যেন ওরা নদীতে ফিরে আসার সময়ই না পায় অনুবাদ: সুপর্ণা মণ্ডল

শিল্পকলা কাকে বলে | রঘুবীর সহায়

ছবি
শিল্পকলা কাকে বলে রঘুবীর সহায় অনুবাদ: সুপর্ণা মণ্ডল একটা শরীর কতটা দুঃখ ধারণ করতে পারে? সেই শরীর যার ভিতর জুড়ে শুধু শরীরের ভাঙন মনের কত ক্রমাগত কুন্ঠার অর্থ বুঝে তাদের দ্বারা অর্থবান হওয়া সম্ভব? অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার কথা তুমি ব'লো না অদ্বিতীয় মানুষরাই শুধু এমন হতে পারে অদ্বিতীয় মানে যারা চার বেলা আনন্দে মেতে থাকে কেবল কখনও চমকে উঠে নিজেদের কুয়ো থেকে বাইরে মুখ বাড়িয়ে একটু দেখে নেয় সেই কুয়ো যাকে আমরা মিনার বলে থাকি সব ব‍্যক্তি জন্ম থেকেই অদ্বিতীয় হয় কিন্তু জন্মের পর জীবনে কত জনের কাছ থেকে এই অদ্বিতীয় হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয় আর অদ্বিতীয় তাদেরকেই বলা হয় যারা জনজীবন থেকে অজ্ঞাত থেকেই সুরক্ষিত থাকে প্রত‍্যেক মানুষই অদ্বিতীয় আর তার অদ্বিতীয় হওয়ার অধিকার কেড়ে নিয়ে যারা নিজেদের অদ্বিতীয় বলে তাদের রচনা হোক বা তাদের ভাবনা দুঃখের রসভরা চাটনিতে মাখিয়ে যা পরিবেশন করা হয় তাকেই শিল্পকলা বলে! এই দেহ মন আত্মা ছাড়া শিল্প কী বাকি থাকল সমাজ যাকে আমরা জেনে বুঝে অন‍্যদের বলি, তারা আমাদের বলে যারা প্রত‍্যেক দিন চাকায় পেষাই করা দ...

Foggy Spring | Bikash Sarkar

ছবি
Arka Das Foggy Spring Bikash Sarkar I couldn't hear Kochi's voice on telephone due to the cross connection For now I sit on the bank of Mechhua and watch the lyric-ornate birds play The sky is apologizing for the interruption I lie beneath that sky, silent, and the grasses become radioactive Calamus leaves fly, flakes of vagrant shimul also fly And here comes Kochi's letter: 'we will meet then At Shantiniketan in Basanta Utsav ’ Then what happens, what can happen, how it happens Giving her glasses in my hand, Kochi goes down to Kopai She washes her eyes with water and fixes her glance on Sonajhuri At that time, Madols were playing drimidrimi in Saturday's hat Kochi has gone to the water, why isn't she coming back! What will I do now with these foggy lenses for all the springtime? Translated by Suparna Mondal

যখন হারিয়ে যাই | সুপর্ণা মণ্ডল

ছবি
                            যখন হারিয়ে যাই সুপর্ণা মণ্ডল যখনই হারিয়ে যাই একটা এবড়োখেবড়ো দাঁতঅলা ভয়ংকর লোক কোথা থেকে হাজির হয় সামনে কোঁচকানো চামড়া, পিঠে কুঁজ হ‍্যারি পটার সিরিজের একটা চরিত্রের মত অবিকল সে বলে ‘হারিয়ে গেছো? কোথায় যাবে?’ সে আমাকে রাস্তা দেখিয়ে দেয় কিন্তু আমি সেই পথে যাই না কারণ আমি জানি ও পথে গেলেই সমূহ বিপদ এখন বুঝি সে হয়তো ঠিক পথটাই দেখিয়েছিল।

ঘোরা | সুপর্ণা মণ্ডল

ছবি
© Amy Provonchee ঘোরা সুপর্ণা মণ্ডল কাছে কাছে ঘোরা। আর দূরে দূরে ঘোরা। ডানায় ফড়িং-রোদ। ওড়া। উড়ে বসবে চাতালে। টিউবকল। চলে গেছে পাতালে। পাতালরেল। সুইসাইড বম্ব। কাজ বেশি। কথা কম। বলছিলাম ফড়িঙের কথা। গাঙচিল। স্বপ্ন। সাগর থেকে ফেরা। ফড়িং ধরবে বলে বিকেলেও তারা জ্বালে স্বেচ্ছাসেবকেরা।