যখন হারিয়ে যাই | সুপর্ণা মণ্ডল

                          Image result for lost in a city kid

 যখন হারিয়ে যাই

সুপর্ণা মণ্ডল



যখনই হারিয়ে যাই
একটা এবড়োখেবড়ো দাঁতঅলা ভয়ংকর লোক
কোথা থেকে হাজির হয় সামনে
কোঁচকানো চামড়া, পিঠে কুঁজ
হ‍্যারি পটার সিরিজের একটা চরিত্রের মত অবিকল
সে বলে ‘হারিয়ে গেছো? কোথায় যাবে?’
সে আমাকে রাস্তা দেখিয়ে দেয়
কিন্তু আমি সেই পথে যাই না
কারণ আমি জানি ও পথে গেলেই সমূহ বিপদ

এখন বুঝি সে হয়তো ঠিক পথটাই দেখিয়েছিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাথরের পোকা | সুপর্ণা মণ্ডল

মায়া