মায়া
মায়া
জ্যোতির্ময় বিশ্বাস
ভালো মানুষেরা সেই কাঠমিস্তিরির মতো
মেরামত শেষে যিনি জিজ্ঞেস করেন
এতদিন দরোজা কিভাবে বন্ধ করেছো রাতে?
তারপর আমি যা জবাব দিই তা ভুলে যান।
এবং আরও অনেকের দরোজা জানালা চৌকাঠ
আলনা বিছানা ঠিক ক'রে দিয়ে জিজ্ঞেস করেন
'এতদিন কিভাবে...'
ভালো মানুষেরা সেই কাঠমিস্তিরিটির মতো।
ভাঙা দরোজা জানালা নিয়ে কে কতদিন
কিভাবে কাটিয়েছে এ বিষয়ে তার
অহেতুক কৌতুহল।

দারুণ
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনবেশ ইন্টারেস্টিং ...👌
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনমায়ায় জড়ালাম...সুন্দর
উত্তরমুছুনধন্যবাদ :)
মুছুন