মায়া


মায়া
জ‍্যোতির্ময় বিশ্বাস



ভালো মানুষেরা সেই কাঠমিস্তিরির মতো
মেরামত শেষে যিনি জিজ্ঞেস করেন
এতদিন দরোজা কিভাবে বন্ধ করেছো রাতে?

তারপর আমি যা জবাব দিই তা ভুলে যান।
এবং আরও অনেকের দরোজা জানালা চৌকাঠ
আলনা বিছানা ঠিক ক'রে দিয়ে জিজ্ঞেস করেন
'এতদিন কিভাবে...'

ভালো মানুষেরা সেই কাঠমিস্তিরিটির মতো।
ভাঙা দরোজা জানালা নিয়ে কে কতদিন
কিভাবে কাটিয়েছে এ বিষয়ে তার
অহেতুক কৌতুহল।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাথরের পোকা | সুপর্ণা মণ্ডল

যখন হারিয়ে যাই | সুপর্ণা মণ্ডল