যাত্রীদের প্রতি নির্দেশ | আলফ্রেডো ফ্রেসিয়া

Photo ©Rogelio Cuéllar


যাত্রীদের প্রতি নির্দেশ

আলফ্রেডো ফ্রেসিয়া


অনুবাদ- সুপর্ণা মণ্ডল


বিমানবন্দরগুলি এক একটি নীরবতার চুক্তি। আমি আমার আতঙ্ক তোমাকে বলব না, তুমি তোমার আতঙ্ক আমাকে ব’লো না। আর সে এমনভাবে হাসে যেন কোন মৌন সম্মতি প্রদান করা হয়েছে। বিমানবন্দরে আতঙ্ক, ডায়রিয়ার চেয়ে বেশি সন্দেহজনক হাসি তৈরি করে।

                                   ◆

আসলে বিমানসেবকরা হাওয়াভরা পুতুল। পাইলটরা পাইলস্ রোগী। কিন্তু যখন তারা বিমানবন্দরে প্রবেশ করে, তাদের আর পাইলসের কষ্ট হয় না। এয়ার ইনস্পেক্টররা সমকামী নয়: বিমানবন্দরে আর কোন কাম নেই। করলেই করা যায়, কিন্তু এখানে হয় না।

                                  ◆

বিমানবন্দরে মানুষের কোন ছায়া পড়ে না। তার কারণ হল সবাই নিজের নিজের ছায়াতে রূপান্তরিত হয়ে যায়। একটি ফাঁকা বিমানবন্দরে কেউ যদি ওজন মেশিনে ওঠে, তবে দেখবে মেশিনের কাঁটা নড়াচড়া করছে না।


মূল কবিতা- 'Aviso A Los Pasajeros'

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাথরের পোকা | সুপর্ণা মণ্ডল

যখন হারিয়ে যাই | সুপর্ণা মণ্ডল

মায়া