এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
যখন হারিয়ে যাই | সুপর্ণা মণ্ডল
যখন হারিয়ে যাই সুপর্ণা মণ্ডল যখনই হারিয়ে যাই একটা এবড়োখেবড়ো দাঁতঅলা ভয়ংকর লোক কোথা থেকে হাজির হয় সামনে কোঁচকানো চামড়া, পিঠে কুঁজ হ্যারি পটার সিরিজের একটা চরিত্রের মত অবিকল সে বলে ‘হারিয়ে গেছো? কোথায় যাবে?’ সে আমাকে রাস্তা দেখিয়ে দেয় কিন্তু আমি সেই পথে যাই না কারণ আমি জানি ও পথে গেলেই সমূহ বিপদ এখন বুঝি সে হয়তো ঠিক পথটাই দেখিয়েছিল।
মায়া
মায়া জ্যোতির্ময় বিশ্বাস ভালো মানুষেরা সেই কাঠমিস্তিরির মতো মেরামত শেষে যিনি জিজ্ঞেস করেন এতদিন দরোজা কিভাবে বন্ধ করেছো রাতে? তারপর আমি যা জবাব দিই তা ভুলে যান। এবং আরও অনেকের দরোজা জানালা চৌকাঠ আলনা বিছানা ঠিক ক'রে দিয়ে জিজ্ঞেস করেন 'এতদিন কিভাবে...' ভালো মানুষেরা সেই কাঠমিস্তিরিটির মতো। ভাঙা দরোজা জানালা নিয়ে কে কতদিন কিভাবে কাটিয়েছে এ বিষয়ে তার অহেতুক কৌতুহল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন